শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কেন্দ্রে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কেন্দ্রে যাওয়ার পথে ইজিবাইক (থ্রি হুইলার) উল্টে সাবেরুল ইসলাম সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত সাগর পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট এলাকার মজিবর রহমানের ছেলে। তিনি কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে সাবিরুল তার আট সহপাঠীর সাথে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইজিবাইকে কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। রাস্তায় বেঁধে রাখা একটি ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় থ্রি-হুইলারটি। এ সময় সাগরসহ চার পরীক্ষার্থী আহত হয়।

এদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাগরের মৃত্যু হয়। আহত অন্য তিন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফিয়া ফারজান বলেন, অতিরিক্ত রক্তপাতের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সাগরের মৃত্যু হয়। চালকসহ অন্য যাত্রীরা সামান্য আহত হন।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সাগরের নিহতের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে নিহত পরীক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ