বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘ইভিএমে দলগুলোর অন্তরে বিশ্বাস আছে, মুখে নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যেসব দল ইভিএমের বিরোধিতা করে, তারাও অন্তরে ইভিএম ভালো বলে বিশ্বাস করে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, একইসঙ্গে আগামী নির্বাচনে সব দল অংশ নেবে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইভিএম নিয়ে এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ১২ কোটি ভোটারের পরিপূর্ণ আস্থা আছে। যারা আস্থা নেই বলছেন, তাদের অন্তরে হয়তো আস্থা আছে। এটি হয়তো রাজনৈতিক কৌশল।

তিনি বলেন, যারা ইভিএমের বিরোধিতা করছেন, তারা অনানুষ্ঠানিকভাবে যখন নির্বাচন কমিশনের কাছে আসেন, তখন ইভিএমে নির্বাচন দেওয়ার কথা বলেন।

ইভিএমে কারচুপি, আগের রাতে ভোট দেওয়া, ব্যালট ছিনতাই, জালভোট দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পারলে তারা ৩০০ আসনেই ইভিএমে ভোট গ্রহণ করতেন। যেখানে ইভিএমে ভোট হবে, সেখানে খুব বেশি ফোর্স (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য) মোতায়েন করতে হবে না। তাই যেখানে ব্যালটে ভোট গ্রহণ করা হবে, সেখানে বেশি ফোর্স মোতায়েন করতে হবে।

যারা ইভিএম নিয়ে আর্টিকেল লেখেন, তারা ইভিএম দেখেননি, নির্বাচন কমিশনের কাছে ইভিএম নিয়ে কিছু শুনতেও চাননি, ইভিএমে ভোটও দেননি বলে দাবি করে মো. আলমগীর।

তিনি বলেন, ‘ভোটাররা ইভিএম বিশ্বাস করেন।’ তিনি প্রশ্ন রাখেন, যত জায়গায় নির্বাচন হয়েছে কোথাও কি ভোটারদের দেখেছেন, এটি নিয়ে আপত্তি করতে বা মিছিল বের করতে বা কোনো আর্টিকেল (নিবন্ধ) লিখতে?

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ