রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

আগামী সপ্তাহে সাগরে সৃষ্টি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এরপরই আগামী সপ্তাহের শেষে দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘সিত্রাং’। নামটি থাইল্যান্ডের দেওয়া।

ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে সেটি কোন স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে,  সে বিষয়ে এখনই বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলের কোনো একটি স্থান দিয়ে স্থলভাগ পার হতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলছেন, চলতি মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর বেশি এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, একটি সিস্টেমে কয়েকটি ধাপ পার হয়ে তারপর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ১৭ অক্টোবর নিম্নচাপে পরিণত হয়ে পরের দিন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ