রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণের দায়ে ১৬৫ যাত্রীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে বিনা টিকিটে ভ্রমণের কারণে ট্রেনের ১৬৫ যাত্রীকে ৫৭ হাজার ৭৪০ টাকা জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত রাত সোয়া ৪টার দিকে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়।

বিনা টিকিটে ভ্রমণের দায়ে ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ যাত্রীকে জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে দাপ্তরিক কাজ শেষে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী ফিরছিলাম। ট্রেনে কমলাপুর থেকে খুব বেশি যাত্রী না থাকলেও আসতে আসতে প্রচুর যাত্রীর দেখা মেলে। ট্রেন তখন রাজশাহী পৌঁছানোর কাছাকাছি। যাত্রীদের মহাচাপ। সন্দেহ হলে পরে রাজশাহী আসার আগ মুহূর্তে আবার টিকিট চেক করা হয়। সে সময় টিকিটবিহীন মোট ১৬৫ যাত্রী পাওয়া যায়। যাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ৫৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়েছে।’

জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেলের এ কর্মকর্তা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ