রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রশ্ন ফাঁস হওয়ায় বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. যাহিদ হোসেন।

এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

বিমানের এমডি যাহিদ জানান, লিখিত পরীক্ষা শুরুর আগেই তা স্থগিত করা হয়। এ নিয়ে গোয়েন্দারা তদন্ত করছেন। কোনো বিমানকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

চাকরিপ্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়েল), জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়েল), জুনিয়র ইলেক্ট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় তাৎক্ষণিকভাবে তা স্থগিত করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ