রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিএনপির পায়ের নিচে মাটি নেই: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির পায়ের নিচে মাটি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, আপনাদের (বিএনপি) পায়ের নিচে মাটি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। আমরা নির্বাচনে যাব। সুষ্ঠু সুন্দর নির্বাচন করবো।

আজ রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, নারায়ণগঞ্জে সম্মেলনে আপনাদের উচ্ছ্বাস দেখছি। নারায়ণগঞ্জের ওসমান পরিবার সবসময় আওয়ামী লীগকে লালন করেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে আমরা তা দেখতে পাই। বাঙালিরা কোনোদিন স্বাধীন ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিব সামনের কাতারে থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে সারা পৃথিবী আজ টালমাটাল। একজন প্রধানমন্ত্রী পদত্যাগও করেছেন। কিছু মিডিয়া বিএনপির সমাবেশ দেখে বেহুশ হয়ে পড়েছেন। তারা ভাবছে তত্ত্বাবধায়ক সরকার আসবে। বাংলাদেশে প্রতিদিন আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। বিএনপির কোন সমাবেশ থেকে আজকের এই সম্মেলন ছোট?

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ