রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিত্রাং: ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ে তিন বিভাগের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

আগামী ২৭ অক্টোবরের মধ্যে তিন বিভাগের সব অঞ্চলের পরিচালকদেরকে তথ্য পাঠানো নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৬ অক্টোবর) অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক আমির হোসেনের সই করা অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য গুগল ফর্মের মাধ্যমে আগামী ২৭ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে।

সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালকদের সরকারি ও বেসরকারি কলেজের তথ্য এবং উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমিক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ