আমাদের পূর্বসূরীরা আমাদেরকে বয়কট করা শেখাননি, কিন্তু কখনও কখনও এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় থাকে না যে, হয় আমাদের কথার মূল্য দেওয়া হবে, অন্যথায় আমরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করব না।
কোথাও বিয়ে-শাদীর অনুষ্ঠান হচ্ছে, সকল আয়োজন জমজমাট, কিন্তু পর্দা-পুশিদার কোনো ব্যবস্থা নেই। আপনি ভাবছেন যে, ওই অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ উঠবে। তাদের মন খারাপ হবে। কিন্তু একথা কি ভেবেছেন যে, আপনি তাদের অভিযোগের বিষয়ে চিন্তা-ভাবনা করলেও তারা আপনার অভিযোগের বিষয়ে চিন্তা-ভাবনা করেনি।
আপনি একজন পর্দানশীন নারী। আপনাকে দাওয়াত করার ব্যাপারে আগ্রহী হলে কেন তারা সেখানে পর্দার ব্যবস্থা করল না? তারা যখন আপনার বিশ্বাস ও আদর্শ সম্পর্কে সচেতন হতে পারেননি তখন আপনার জন্যও তাদের মনরক্ষার ব্যাপারে সচেতন হওয়া জরুরি নয়।
পরিষ্কার বলে দিন, এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। যে পর্যন্ত কিছু নারী শক্ত হয়ে এই সংকল্প না করবেন- নিশ্চিত থাকুন-ততদিন পর্যন্ত অবস্থার পরিবর্তন হবে না।
দুনিয়াদারদের ব্যাপারে আর কত দিন ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করবেন?
আমাদের একজন বুযুর্গ হযরত মাওলানা মুহাম্মাদ ইদরীস ছাহেব কান্দলভী রাহ.। আল্লাহ তাআলা তাঁর মর্তবা বুলন্দ করুন। আমীন। সে সময় দ্বীনদার, আলেম-ওলামার ঘরে মেঝেতে বসার রেওয়াজ ছিল। তাঁর ঘরেও এই ব্যবস্থা ছিল। ঘরের মেয়েরা চিন্তা করলেন যে, যুগ বদলে গেছে, মেঝেতে বসার রেওয়াজ এখন আর নেই।
অতএব সোফার ব্যবস্থা করা দরকার। তাদের প্রস্তাব শুনে হযরত মাওলানা বললেন, ‘সোফার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আর তাতে আমি আরামও বোধ করি না। মেঝেতে বসে কাজ করতে আমার ভালো লাগে।’ মেয়েরা বললেন, ‘আপনার নিচে বসে কাজ করতে ভালো লাগে, কিন্তু অনেক দুনিয়াদার মানুষ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে তাদেরও কি কিছুটা খাতির করা উচিত নয়?’
উত্তরে মাওলানা যে আশ্চর্য কথা বলেছেন, তা এই যে, ‘তোমরা আমাকে দুনিয়াদারদের খাতির করার পরামর্শ দিচ্ছ, কিন্তু আমাকে বল দেখি, দুনিয়াদাররা আমার খাতিরে তাদের রীতি-নীতিতে কতটুকু পরিবর্তন এনেছে?’
দুনিয়াদারদের কিছু মনে করার পরোয়া করবেন না
যাদের অন্তরে আপনাদের পর্দার মর্যাদা নেই, তারা যদি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল না হয় তবে আপনারা কেন তাদের মনরক্ষায় ব্যসà