রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিদ্যুৎ সংকটে প্রয়োজনে রাত ১২টার পর লোডশেডিং ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ সংকটের কারণে ঢাকার বিভিন্ন এলাকায় আজ পাঁচ ঘণ্টা বা তারও বেশি সময় লোডশেডিং হতে পারে। প্রয়োজনে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হবে।

২৮ অক্টোবর, শুক্রবার ঢাকার পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিং তালিকায় এ তথ্য পাওয়া যায়।

বিদ্যুৎ সংকটের কারণে গত ১৯ জুলাই থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করে সরকার। প্রথমে এক ঘণ্টা করে লোডশেডিং করলেও পরবর্তিতে তা ধীরে ধীরে বাড়তে থাকে।

সকাল ৮টায় ডিপিডিসি তাদের ওয়েবসাইডে জানিয়েছে, ডিপিডিসি’র এলাকাতে এ মুহূর্তে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি থেকে বরাদ্দ অনুযায়ী পাওয়া বিদ্যুতের ভিত্তিতে লোডশেডিংয়ের পরিমাণ কমতে বা বাড়তে পারে। বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত শোডশেডিং করা হবে।

ডেসকোর তালিকায় দেখা যায়, তাদের এলাকাগুলোতে তিন থেকে পাঁচ ঘণ্টা বা তাও বেশি লোডশেডিং হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ