রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আল্লামা রফি উসমানীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ও দারুল উলুম করাচির মুহতামিম বিখ্যাত আলেম আল্লামা রফি উসমানীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

নেতৃদ্বয় আজ গণ্যমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, আল্লামা রফি উসমানী একজন ইসলামী স্কলার, তিনি বহু দ্বীনি কাজের সঙ্গে জড়িত ছিলেন। তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।

তিনি ইসলামী শিক্ষা সম্প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে উম্মাহ একজন যোগ্য রাহবারকে হারালেন। যা পূরণ হওয়ার নয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ তাআলার দরবারে তাকে জন্নাতের উচ্চ মাকাম দানের দুআ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ