রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় জমিয়ত মিলনায়তনে কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, মাওলানা জোনায়েদ আল হাবীব। প্রধান বক্তার বক্তব্যে রাখেন জমিয়ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান মাজহারী, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মাওলানা মকবুল হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোছাইন রহমানী, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এখলাছুর রহমান রিয়াদ প্রমুখ।

কাউন্সিলে মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীকে সভাপতি, মাওলানা মাহবুবুল আলমকে সিনিয়র সহসভাপতি, মাওলানা বশিরুল হাসান খাদিমানীকে সাধারণ সম্পাদক, মাওলানা নূরুল আলম ইসহাকীকে যুগ্ম সম্পাদক ও মাওলানা বিন ইয়ামিনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ