শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কালুরঘাট সেতুতে ট্রেন লাইনচ্যুত, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাট সেতুতে তেলবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। যার ফলে ওই সেতু হয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে সেতুর মাঝখানে লাইনচ্যুত হয় ট্রেনটির গার্ডব্রেক।

গোমদণ্ডী স্টেশন মাস্টার অনুপম দে বলেন, ট্রেনটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে গিয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম ফেরার পথে গার্ডব্রেক লাইনচ্যুত হয়। লাইনচ্যুত গার্ডব্রেক সরিয়ে নিতে উদ্ধারকারী ক্রেন আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কালুরঘাট সেতুর ইজারাদার পক্ষের ম্যানেজার সেলিম জাহাঙ্গীর বলেন, ক্রেন আনা হয়েছে। গার্ডব্রেক না সরানো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আশা করি কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ