শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘মাথাপিছু আয় বৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অন্যতম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ এশিয়ায় মাথাপিছু আয় বৃদ্ধিতে বাংলাদেশ অন্যতম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল উইমেন এন্টারপ্রেনারস সামিট-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুই দিনব্যাপী যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি) এবং বাংলাদেশ ইনভেসমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। প্রথম দিনে বিভিন্ন বিষয়ের ওপর একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সালমান এফ রহমান বলেন, এক্ষেত্রে (মাথাপিছু আয় বৃদ্ধিতে) নারী উদ্যোক্তাদের ভূমিকা রয়েছে। সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা অপরিসীম। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছেন এদেশের নারীরা।

তিনি বলেন, পোশাক খাত দেশের নারীদের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। নারীদের ক্ষমতায়ন করেছে। পাশাপাশি পরিবারে নারীদের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ফলে সামাজিক খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত ও নীতিমালা গ্রহণের সময় মায়ের মতো ভূমিকা পালন করে থাকেন। এতে দেশ আরও এগিয়ে যাচ্ছে।

সালমান এফ রহমান বলেন, আজ সেনাবাহিনী, পুলিশ, মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদসহ সব জায়গায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। তবে নারী উন্নয়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। এর মধ্যে অন্যমত হলো মানষিকতার পরিবর্তন। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উচ্চ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এখন থেকে এ জন্য প্রস্তুতি নেওয়া দরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ তৈরি হচ্ছে। এজন্য সবাইকে কাজ করতে হবে।

বিআইবিসি’র প্রেসিডেন্ট মানতাসা আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ