মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

ড. জাফর ইকবালকে ‘আল্লাহর পর শ্রেষ্ঠ যিনি’ উপহার দিলেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী, রম্য ম্যাগাজিন উন্মাদের সম্পাদক ড. জাফর ইকবালকে ‘আল্লাহর পর শ্রেষ্ঠ যিনি’ উপহার দিলেন, শোলাকিয়া জাতীয় ঈদগাহের ইমাম, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ ও বাংলাদেশ জমিয়তুল উলামার সভাপতি, ইকরা বাংলাদেশের পরিচালক। মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

আজ বৃহস্পতিবার মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের ছেলে মাওলানা সদরুদ্দিন মাকনুন তার ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা জানান। তিনি কুরআনের একটি আয়াতও পোস্ট করেন ছবিটির মাথে। ‘তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। আর তারাই হলো সফলকাম।’ সুরা আল ইমরান, আয়াত ১০৪।

জানা যায়, ড. জাফর ইকবালকে নিজে পাঠ করে শুনিয়েছেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। বইটি রাসূল সা. এর জীবনচরিত নিয়ে তার স্বরচিত গ্রন্থ।

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ ড. জাফর ইকবালকে সীরাত গ্রন্থ হাদিয়া দেয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। ফেসবুকে ইতোমধ্যে অনেকেই এ ছবি শেয়ার করেছে। অনেকে সাধুবাদ জানাচ্ছেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদকে। শিবলী আহমাদ নামের একজন লিখেছেন, ড. জাফর ইকবালকে সীরাতের বই ‘আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি’ উপহার দেওয়া হচ্ছে। রাসূল সা. এর অনুপম নিষ্কলুষ খুঁতহীন নির্মোহ জীবনের আলোকচ্ছটায় যুগে যুগে আলোকিত হয়েছে ঘোরতর শঠতাপূর্ণ হাজারও বনী আদমের জীবন। হয়তো তার জীবনেও কোন পরিবর্তনের অনেক ভূমিকা পালন করবে।

আবদুস সালাম ইবনে হাশিম নামের এক স্যোসালিস্ট লিখেন, দুই প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বদ্ধমূলকারী, শৈশবের প্রিয় চরিত্র আমার বন্ধু রাশেদ, দিপু নাম্বার টু, রাশা, হাকারবিন, গাব্বু, বকুলাপ্পুর মতো চমৎকার সব সৃষ্টির স্রষ্টা প্রিয় জাফর ইকবালের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ