সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সিম কার্ডের একপাশ কাটা কেন থাকে, জানেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিম কার্ড মোবাইল ফোনের প্রাণ। খেয়াল করলে দেখবেন সি কার্ডের এক কোণা কাটা থাকে। কিন্তু কেন সিম কার্ড এমন ডিজাইনে তৈরি করা হয়? এর পেছনে রয়েছে বৈজ্ঞানকি ব্যাখ্যা।

প্রথম দিকের সিম কার্ডগুলো যখন তৈরি করা হয়েছিল তখন আজকের সিম কার্ডগুলোর মতো কোণা কাটা ছিল না। এর ফলে ব্যবহারকারীদের সিম ঢোকাতে অসুবিধা হতো এবং প্রায় সময়ই মানুষেরা সিমটি উল্টো করে ঢোকাতেন। যার কারণে অনেক সময় বিপাকে পড়তে হতো। এর কথা মাথায় রেখেই টেলিকম সংস্থাগুলো সিম কার্ডটির কোণা কাটা শুরু করে, যাতে লোকেদের ঢোকাতে সমস্যা না হয়।

বিগত কয়েক বছরে সিম কার্ডের গঠনের অনেক পরিবর্তন হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, আগে যে সিমের সাইজ বড় ছিল কিন্তু এখন সেই তুলনায় অনেক ছোট করা হয়েছে। কারণ বাজারে এখন যে ফোনগুলো আসছে তাতে শুধু ছোট সিম ব্যবহার করা হয়।

নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে জিনিসগুলো পরিবর্তিত হতে থাকে এবং গ্রাহকরা যাতে আরো ভালো ও সুবিধাজনক পরিষেবা পায় সেই প্রতিযোগিতায় নেমে পড়েছে টেলিকম সংস্থাগুলোও।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ