শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সমকালীন ইসলামি চিন্তা, তরুণদের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়াহভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য পরিচিত দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা—ভারতের মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তানের তোয়াহা বিন জলিল বাংলাদেশ সফরে আসছেন।

তাদের অংশগ্রহণে আগামী ২১ ও ২২ আগস্ট দুটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে সিয়ান পাবলিকেশন লিমিটেড।

আয়োজকরা জানান, প্রথম সেমিনার ২১ আগস্ট চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আইসিসি)-তে এবং দ্বিতীয় সেমিনার ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হল-এ অনুষ্ঠিত হবে।

সেমিনারে ভারতের ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের পরিচালক ও জনপ্রিয় ইসলামিক বক্তা তোয়াহা বিন জলিল বক্তব্য দেবেন। এছাড়া বাংলাদেশের বিশিষ্ট আলেম, গবেষক ও চিন্তাবিদরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

আয়োজকদের ভাষ্য, সেমিনারে ইসলাম সম্পর্কে প্রচলিত বিভিন্ন প্রশ্ন ও ভুল ধারণার জবাব, আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা, তরুণ প্রজন্মের বিশ্বাস, মূল্যবোধ এবং জীবনদর্শন নিয়ে আলোচনা করা হবে।

সেমিনারে অংশগ্রহণের জন্য আগ্রহীরা event.seanpublication.com-এ গিয়ে আসন সংরক্ষণ করতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে, সেমিনার দুটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিয়ান পাবলিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু তাসমিয়া আহমদ রফিক অনুষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরেন এবং সেমিনারের উদ্দেশ্য ও আয়োজন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ