ঢাকা- বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (৭ আগস্ট) দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আরএইচ/