|| আন্তর্জাতিক ডেস্ক ||
মসজিদে নববীর জুমার খুতবায় ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াইজান বলেছেন, প্রকৃত সুখ ও প্রশান্তি অর্জনের একমাত্র পথ হলো ঈমান ও সৎকর্ম। মানুষ স্বভাবগতভাবেই সুখের সন্ধান করে, কিন্তু আল্লাহর আনুগত্য ও নেক আমল ছাড়া সেই সুখ কখনো অর্জিত হতে পারে না।
শুক্রবার (৭ আগস্ট), ২৪ সফর ১৪৪৮ হিজরি জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।
শায়খ আল-বুয়াইজান বলেন, সুখ এমন এক মহামূল্যবান নিয়ামত, যার প্রত্যাশা প্রত্যেক মানুষই করে। মহান আল্লাহ মানুষের অন্তরে সুখের প্রতি ভালোবাসা ও তা অর্জনের আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিয়েছেন। তবে প্রকৃত সুখের পথ একটিই—আল্লাহর প্রতি ঈমান এবং সৎকর্ম।
তিনি পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, যে ব্যক্তি ঈমানদার অবস্থায় সৎকর্ম করবে—সে পুরুষ হোক বা নারী—আমি অবশ্যই তাকে পবিত্র ও সুন্দর à