শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের বাংলাদেশ সফর শেষে ভারতে ফিরে গেছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হন। এর মধ্য দিয়ে তাঁর চার দিনের বাংলাদেশ সফর শেষ হয়।

গত মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছান আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। বাংলাদেশে তাঁর সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করেন।

সফরকালে মুফতি নোমানী রাজধানী ঢাকা ছাড়াও বগুড়া ও যশোরে বিভিন্ন ধর্মীয় ও ইলমি অনুষ্ঠানে অংশ নেন। তিনি দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় উলামায়ে কেরাম ও তালাবায়ে ইলমের উদ্দেশে নসিহত ও বয়ান করেন।

সফরের প্রথম দিন বিমানবন্দর থেকে তিনি সরাসরি সাইনবোর্ডের জামিয়াতু ইবরাহিম মাদ্রাসায় যান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর মাগরিবের নামাজের পর উলামায়ে কেরাম ও তালাবায়ে ইলমের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। রাতে তিনি মুফতি জহিরুল ইসলামের বাসভবনে অবস্থান করেন।

৫ আগস্ট রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। পরে মিরপুরের জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসায় উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত করেন। সন্ধ্যায় বসুন্ধরার মারকাজুল ফিকরিল ইসলামিতে ইসলাহি বয়ান করেন।

৬ আগস্ট হেলিকপ্টারযোগে বগুড়া ও যশোর সফর করেন মুফতি আবুল কাসেম নোমানী। যশোরে ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ শীর্ষক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি। পরে ঢাকায় ফিরে উত্তরায় উলামা ও আইম্মা কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে নসিহত করেন।

সফরের শেষ দিন শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বাড্ডার আফতাবনগরে আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘খতমে নবুওয়াত কনফারেন্স-২০২৬’-এ অংশ নেন তিনি। খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কনফারেন্সে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

পরে তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন এবং সেখানে বয়ান দেন। এরপর বিকেল সাড়ে ৪টায় ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

চার দিনের সফরে মুফতি আবুল কাসেম নোমানী বাংলাদেশের বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, আলেম-উলামা ও তালাবায়ে ইলমের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন ধর্মীয় ও ইলমি অনুষ্ঠানে অংশ নেন। সফর শেষে তিনি ভারতের দেওবন্দে ফিরে গেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ