|| শাব্বির আহমাদ খান ||
গত শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একটি হাই-প্রোফাইল বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার এই বৈঠকের দিকে দৃষ্টি ছিল গোটা দেশবাসীর। সেই বৈঠকে নির্বাচনের সময় এগিয়ে আনাসহ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়। নির্বাচন প্রসঙ্গ ছাড়া অন্যান্য বিষয় প্রকাশ্যে না এলেও ধারণা করা হচ্ছে, বড় দল হিসেবে বিএনপির সঙ্গে অনেক বিষয়ে অন্তর্বর্তী সরকারের বোঝাপড়া হয়েছে এই বৈঠকে।
লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠক এখন দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই বৈঠক প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ ব্যাপারে প্রধান ইসলামি দলগুলোরও তাদের অবস্থান তুলে ধরেছে।