বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর সাত দিনের বাংলাদেশ সফরের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সফরে তিনি দেশের বিভিন্ন স্থানে নয়টি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ইসলামী মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন ও দরসে বুখারী।

মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর চূড়ান্ত সফরসূচি প্রকাশ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর রোববার থেকে তাঁর বাংলাদেশ সফর শুরু হবে। এদিন মাগরিব বা এশার পর শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫তম সালা দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামী মহাসমাবেশে অংশ নেবেন তিনি।

২৩ নভেম্বর সোমবার এশার পর ঢাকার জামিয়া আরাবিয়া ফরিদাবাদসংলগ্ন ধূপখোলা মাঠে ৭০ সালা দস্তারবন্দী সম্মেলনে উপস্থিত থাকবেন। পরদিন ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসা সফর করবেন তিনি।

২৫ নভেম্বর বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি করবেন মুফতি তাকী উসমানী। একই দিন এশার পর সিলেটের আলিয়া মাঠে উলামা সম্মেলনে অংশ নেবেন।

২৬ নভেম্বর বৃহস্পতিবার মাগরিবের পর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উলামা সম্মেলনে অংশ নেবেন তিনি।

২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও সাধারণ বয়ান করবেন। একই দিন এশার পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে অংশ নেবেন।

সফরের শেষ দিন ২৮ নভেম্বর শনিবার মাগরিবের পর জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন এই প্রখ্যাত মুহাদ্দিস।

এর আগে শারীরিক অবস্থা ও বার্ধক্যজনিত দুর্বলতার কারণে মুফতি তাকী উসমানীর সফরসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়। প্রথম দিকে প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার সম্মতি থাকলেও সর্বশেষ ৬ নভেম্বর সফরসূচি চূড়ান্ত করার সময় কর্মসূচির সংখ্যা কমিয়ে আনা হয়। ফলে আগের পরিকল্পনায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজনও বাদ পড়ে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ