বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

বেফাকের জরুরি শূরা বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর শূরা সদস্যদের জরুরি বৈঠক আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। বোর্ডের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, আওতাধীন মাদরাসাগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং কওমি মাদরাসা শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক আহ্বান করা হয়েছে।

সকাল ১০টায় শুরু হয়ে বৈঠকটি বিকেল পর্যন্ত চলার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান। বৈঠক পরিচালনা করবেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এতে অংশগ্রহণের জন্য শূরা সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শূরার কয়েকজন সদস্য ওমরাহ পালন ও বিভিন্ন মাহফিলে অংশগ্রহণের ব্যস্ততায় থাকলেও অধিকাংশ সদস্য বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে বেফাকের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা। এ সময় বোর্ডের সংশ্লিষ্ট কমিটির সদস্যরা বিগত সময়ের কার্যক্রম তুলে ধরবেন। পাশাপাশি বোর্ডের কার্যক্রমের অগ্রগতি, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

বেফাকের আওতার বাইরে থাকা কওমি মাদরাসাগুলোকে বোর্ডের অধীনে নিয়ে আসার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। কওমি মাদরাসাগুলোর মধ্যে সমন্বয় জোরদার ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এসব প্রতিষ্ঠানকে বেফাকের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বেফাকের অধীন মাদরাসাগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা অপরাধ সংঘটিত হলে তা প্রতিরোধ ও প্রতিকারে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে মতবিনিময় হতে পারে। এ ক্ষেত্রে অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

পাশাপাশি কওমি মাদরাসা ও আলেম-উলামাদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিদ্বেষমূলক কর্মকাণ্ড মোকাবিলায় করণীয় নির্ধারণের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে কওমি মাদরাসাগুলোর মধ্যে সমন্বয়, শৃঙ্খলা ও পারস্পরিক জবাবদিহি জোরদারের সুযোগ তৈরি হতে পারে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ