বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

|| তানবিরুল হক আবিদ ||

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর সাত দিনের বাংলাদেশ সফরের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই সফরে তিনি দেশের বিভিন্ন স্থানে নয়টি কর্মসূচিতে অংশ নেবেন। মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর এই চূড়ান্ত সফরসূচি প্রকাশ করা হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, এক সপ্তাহের সফরে আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন ও দরসে বুখারীর মতো গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেবেন তিনি। এর অংশ হিসেবে সফরের শেষ দিন আগামী ২৮ নভেম্বর রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসায় হাদিসের দরস প্রদান করবেন মুফতি তাকী উসমানী।

এ বিষয়ে মাদরাসাটির শিক্ষক মুফতি রিদওয়ান হাসান জানান, মুফতি তাকী উসমানীর আগমনকে ঘিরে মাদরাসায় অনানুষ্ঠানিক বিভিন্ন প্রস্তুতি চলছে এবং ছাত্র-শিক্ষকসহ স্থানীয় ওলামায়ে কেরামের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। তাঁর আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। সেদিনের বিস্তারিত কার্যক্রম পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক আলোচনার প্রসঙ্গ টেনে মুফতি রিদওয়ান হাসান বলেন, যাত্রাবাড়ী মাদরাসায় মুফতি তাকী উসমানীর বুখারী শরীফের পাঠদান করানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে—তিনি বুখারীর পাঠদান করাবেন, নাকি ছাত্র ও ওলামায়ে কেরামের উদ্দেশ্যে ইসলাহী বয়ান পেশ করবেন। এ সময় তিনি আরও জানান, আগামী ২১ নভেম্বর বাংলাদেশ দাওয়াতুল হকের মারকাজে ইজতেমার প্রস্তুতিও সর্বাত্মকভাবে চলছে এবং ইতোমধ্যে দাওয়াতি কার্ড সর্বত্র পৌঁছে দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী মাদরাসার সঙ্গে মুফতি তাকী উসমানীর ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, এই মাদরাসায় এটিই তাঁর প্রথম সফর নয়। এর আগে ১৯৯০ সালে যখন যাত্রাবাড়ী অনুন্নত এলাকা ছিল এবং যাতায়াতব্যবস্থা ছিল দুর্গম, তখনও তিনি এখানে এসেছিলেন এবং ছাত্র-ওস্তাদদের নিয়ে ইসলাহী বয়ান ও আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে দীর্ঘক্ষণ মতবিনিময় করেছিলেন। পাকিস্তানে পড়ালেখা এবং জামিয়া ফারুকিয়ায় দীর্ঘদিন শিক্ষকতার সুবাদে আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে মুফতি তাকী উসমানীর গভীর সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন ফিকহি মুহাযারা ও বৈঠকে তাঁদের মতবিনিময় হয়েছে। শারীরিক অবস্থা ও বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এর আগে মুফতি তাকী উসমানীর সফরসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়। প্রথম দিকে প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার সম্মতি থাকলেও সর্বশেষ ৬ নভেম্বর সফরসূচি চূড়ান্ত করার সময় কর্মসূচির সংখ্যা কমিয়ে আনা হয়। ফলে আগের পরিকল্পনায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ