বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি মুফতি মুহাম্মদ তাকী উসমানীর আসন্ন বাংলাদেশ সফর ঘিরে ওলামা সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল হাইয়াতুল উলিয়া। এই সফরে বেফাকের নতুন ১১ তলা ভবন উদ্বোধন ও সীমিত পরিসরে উলামা সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু আওয়ার ইসলামের এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু জানান, মুফতি তাকী উসমানী এর আগেও বহুবার বাংলাদেশে এসেছেন এবং এ দেশের আলেমসমাজ ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর পারিবারিক ও আত্মিক সম্পর্ক রয়েছে। আসন্ন সফরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর নির্ধারিত কর্মসূচির বাইরে বেফাকের পক্ষ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং শিগগিরই তা চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বেফাকের নবনির্মিত ১১ তলা ভবন উদ্বোধন উপলক্ষে পাকিস্তানের বেফাকের সভাপতি মুফতি তাকী উসমানী এবং মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরী—উভয়কেই ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। ভবন উদ্বোধনের পাশাপাশি বেফাক কার্যালয়েই একটি বিশেষ সেমিনার বা আলোচনা সভার আয়োজন করা হবে। ওই সেমিনারে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, বেফাকের আরাকিন ও মজলিসে শূরার সদস্যবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় মাদরাসাগুলোর দায়িত্বশীল, দীর্ঘদিন ধরে ইলমে হাদিসের খেদমতে নিয়োজিত আলেমগণ এবং দেশের শীর্ষ পর্যায়ের লেখক-সাংবাদিকদের সীমিত আকারে আমন্ত্রণ জানানো হবে।

পাকিস্তানের শিক্ষা বোর্ডের সঙ্গে এই যৌথ আয়োজনের উদ্দেশ্য স্পষ্ট করে বেফাকের এই সহসভাপতি জানান, এটি কেবল পাকিস্তান থেকে কোনো মডেল গ্রহণের বিষয় নয়; বরং বিশ্বের বিভিন্ন দেশের দেওবন্দী ও কওমি ধারার মাদরাসা শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে বেফাকের যোগাযোগ রয়েছে। বাংলাদেশেও এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে কওমি শিক্ষা বোর্ড এগিয়ে আছে। মূলত পাকিস্তানের বোর্ডের কার্যক্রম ও বাংলাদেশের বেফাকের কার্যক্রমের মধ্যে পারস্পরিক সমন্বয়, কর্মপদ্ধতি বিনিময় এবং শিক্ষার মান যাচাই ও ভারসাম্য তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ