রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রখ্যাত আলেম, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আওলাদে রাসুল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী অসুস্থতার কারণে নির্ধারিত বাংলাদেশ সফরে আসতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মাওলানা মাহমুদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলী।

এর আগে ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আট দিনের সফরে বাংলাদেশে আসার কথা ছিল মাওলানা মাহমুদ মাদানীর। সফরকালে দেশের বিভিন্ন মাদরাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আয়োজনে ইসলামি ইজতেমা, সম্মেলন ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।

এ সফরের অংশ হিসেবে রাজধানীর আফতাবনগরে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা মাদরাসার উদ্যোগে ১৮, ১৯ ও ২০ নভেম্বর তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে মাওলানা মাহমুদ মাদানীর বয়ান ও নসিহত পেশ করার কথা ছিল।

ভারতের প্রভাবশালী ইসলামি ব্যক্তিত্বদের তালিকায় রয়েছেন মাওলানা মাহমুদ মাদানীর নাম। তিনি দেশটির প্রাচীন ও বৃহৎ ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি ভারতের মুসলিমদের অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তাঁর পরিচিতি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ