শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে ইসলামী আইনজীবী পরিষদের বিক্ষোভ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিরীহ ফিলিস্তিনিদের ওপর অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আইনজীবী পরিষদ।
 
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ বলেন, ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদের ওপর নির্বিচারে হামলা, ধারাবাহিক নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে নৃশংসতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এই হানাদার দখলদার বাহিনী গাজায় হাজারও শিশু, নারী এবং বেসামরিক নাগরিককে হত্যা করে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে চলছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ ও ইসরায়েলের সঙ্গে সব পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইহুদিদের সব পণ্য বর্জন করা ও বাণিজ্যিকভাবে তাদের বয়কট করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সব রাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।
 
বুধবার (২৪অক্টোবর) দুপুর ২টায় ঢাকা জজকোর্ট বার প্রাঙ্গণে ফিলিস্তিনে দখলদার ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আইনজীবী পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বক্তব্য রাখেন, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট হানিফ মিয়া, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট শহিদুল হক তোতা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আনিছুর রহমান, অ্যাডভোকেট এম হাসিবুর রহমান প্রমুখ।
এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ