শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মহাখালীতে আগুন : আটকে পড়েছে বহু মানুষ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।


তিনি বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের সাতটি ইউনিট কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট রয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

এদিকে, ১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামার চেষ্টা করছেন এমন দৃশ্যও দেখা গেছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ