বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

পীরজঙ্গী মাদরাসার খতমে বোখারী ১৩ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মতিঝিল কলোনীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মাদরাসার চলতি শিক্ষা বর্ষের খতমে বোখারী ও দস্তারে ফযিলত মাহফিল আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সনের ১৩ জানুয়ারি (শনিবার) মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদপুরে অবস্থিত জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুহ্তামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান।

মাহফিলে জামিয়ার সকল ফুযালা ও প্রাক্তন শিক্ষার্থীদেরকে উপস্থিত থাকার বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল হাফিজ কাসেমি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ