শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

রাজধানীতে পুলিশি কার্যক্রম মনিটরিংয়ে ২১০০ সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীতে ২৪ ঘণ্টা পুলিশি কার্যক্রম মনিটরিং করতে ২ হাজার ১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলো গুলশান থানা ভবনের চার তলায় অবস্থিত কন্ট্রোলরুম থেকে মনিটরিং করা হয়। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে এ কন্ট্রোলরুম পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় তার সঙ্গে আরও ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, অপরাধীর গতিবিধি লক্ষ্য করা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি কার্যক্রমকে মনিটরিং করা হয় এসব ক্যামেরার মাধ্যমে। এগুলো গুলশান, বনানী, বারিধারা, খিলক্ষেত, বিমানবন্দর, কারওয়ান বাজার, গাবতলীসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে।
এসময় পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ