শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

|| নুর আলম ||

আলেম মুক্তিযোদ্ধা ও লেখক মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী রহ.- এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।  শুক্রববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় মিরপুর-১ অবস্থিত আরজাবাদ মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনিুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, মাদরাসার ছাত্র-উস্তাদ সহ স্থানীয় আলেম-উলামা।

জানাজা নামাজ পড়ান তার ছোট ভাই উবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। জানাজা শেষে তাকে মিরপুর-১  এ জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, তিনি গত ১২ জানুয়ারি (বৃহস্পতিবার)  রাতে স্ট্রোক করেন। তারপর তাঁকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতঃপর আজ শুক্রবার (১৯ জানুয়ারি) আসরের নামাযের পর তিনি সেখানে ইন্তেকাল করেন।

উল্লেখ্য, আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য একজন মানুষ। তিনি গণভবন ও সচিবালয় মসজিদের ভূতপূর্ব ইমাম ও খতিব ছিলেন দীর্ঘকাল। এছাড়া, তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ