শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


চতুর্থ বিয়েতে ডিএসসিসির কর ৫০ হাজার টাকা নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন এলাকায় প্রথম বিয়ের ক্ষেত্রে ১০০ টাকা, দ্বিতীয় বিয়েতে পাঁচ হাজার, তৃতীয় বিয়ের ক্ষেত্রে ২০ হাজার ও চতুর্থ বিয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে।

তবে প্রথম স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন অথবা বন্ধ্যা হয় এ ক্ষেত্রে শুধু ২০০ টাকা বিবাহ কর করপোরেশনের রাজস্বে জমা দিয়ে পরবর্তী বিয়ে করা যাবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএসসিসি জানায়, করপোরেশনের আওতাধীন এলাকার বিবাহ নিবন্ধন কার্যক্রম শৃঙ্খলায় আনার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এর ফলে বিয়ে নিবন্ধন সংক্রান্ত বিষয়াবলি যেমন শৃঙ্খলিত ও তথ্যসমৃদ্ধ হবে তেমনি ভবিষ্যতে ভিত্তি হিসেবে ব্যবহারে বিশেষত বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে অন্যান্য সংস্থাকে সংশ্লিষ্ট তথ্যাদি সরবরাহ ও সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হবে। একই সাথে বাড়বে সংস্থার রাজস্ব আদায়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৮২ নম্বর ধারার ৪র্থ তফসিলের ৮ নম্বর ক্à¦