আসন্ন রমজানে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মেট্রোরেল কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রমজানে মেট্রোরেলের সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এম এ এন ছিদ্দিক বলেন, রমজান শুরু হলে ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে। অবশ্য সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পরে তা ব্রিফিং করে জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমানে মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬টা ট্রেন বেড়ে যাবে এতে ১৭৮বার যাতায়াত করবে। বর্তমানে মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।
তিনি আরও বলেন, পিক আওয়ারে মেট্রোরেল চলাচলের সময় ১০ মিনিট থেকে ৮ মিনিটে নিয়ে এসেছি। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন নিয়ম শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য। যা আগামী শনিবার থেকে কার্যকর হব