শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে, পুড়ল লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর ডেমরা থানাধীন গ্যারেজে লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়েছে।

সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে বোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ৮টা ৫০ মিনিটে ধার্মিকপাড়ায় বাসের গ্যারেজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৫৯ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আর তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ৯টা ৪৮ মিনিটে পাঁচ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আসে।
 
গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসে আগুন ধরে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ