শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করেছে আল কুদস কমিটি বাংলাদেশ নামে একটি সংগঠন। 

শুক্রবার (৫ এপ্রিল) ‘বিশ্ব মুসলিম ঐক্য ধরো, ফিলিস্তিন স্বাধীন করো’ এমন স্লোগানে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

এ দিন ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে জুম্মা নামাজ শেষে জড়ো হন আল কুদস কমিটি বাংলাদেশের নেতাকর্মীরা। মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা সাধারণ মুসুল্লিরাও এতে যোগ দেন। 

এ সময় মুসল্লিদের হাতে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার ছিল। এ সময় গোটা দুনিয়ার মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 

আল কুদস কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মোস্তফা তারেকুল হাসান বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ