বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে লাইনচ্যুত হয়েছে যমুনা এক্সপ্রেস। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে লাইনচ্যুত হয় ট্রেনটি।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষ এ যাত্রায় অস্বস্তিতে পড়তে হয়। এ সময় ঢাকার কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল এক লাইনে চলাচল করে।

এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল কারওয়ান বাজার। সেখানে ডাবল লাইন। একটি লাইন বন্ধ রয়েছে। আরেকটি সচল। লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা ও চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটিতে যায় নগরবাসী। এর ফলে রাজধানী ঢাকা তৈরি হয় ফাঁকা নগরীতে।


মোবাইলফোন অপারেটর কোম্পানিগুলো থেকে তথ্য জানা যায়, ৬ ও ৭ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২০ লাখের বেশি মোবাইলফোন সিমধারী ব্যক্তি। আর এ সময়ে ঢাকায় প্রবেশ করেছেন সাড়ে ৯ লাখেরও বেশি সিমধারী।

গত বছর ঈদুল ফিতরের সময়ে ঈদের আগে পাঁচ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ