শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৃষ্টি প্রার্থনা করে ইস্তিস্কা নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডস্থ ঈদগাহ মাঠে ইস্তিস্কা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় পার্টির একাংশের উদ্যাগে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসা এবং স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন।

ইস্তিস্কা নামাজ শেষে রহমতের বৃষ্টি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ কওমী মাদ্রাসার শিক্ষাবোর্ডের মহাসচিব জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক।

এ সময় জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব কাজী মামুনুর রশীদ, কো-চেয়ারম্যান সুনীল শুভ রায় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এরপর মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির উদ্যাগে টাউন হলের সামনে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন দলটির শীর্ষনেতারা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ