শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘সাধারণ আলেম সমাজ’ কমিটি ঘোষণা, আহ্বায়ক রিদওয়ান, সচিব রকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশব্যাপী আলেমদের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’-এর কাজকে গতিশীল করতে ১ বছর মেয়াদী আহ্বায়ক কমিটি ঘোষণা করল। 

বুধবার (২১ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ২০২৪ সালের জুলাই গণবিপ্লবে অংশ নেওয়া আলেমদের অন্যতম এ সংগঠন। 

ইসলামি রুহানিয়াত-শক্তি-মুক্তির স্লোগান সামনে রেখে একটি রাজনীতি সচেতন প্রজন্ম গড়ে তুলতে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি, আলেম সমাজের পক্ষ থেকে একটি জাতীয় আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ সংগঠনের আত্মপ্রকাশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী সাধারণ আলেম সমাজ এর সাংগঠনিক কাজকে গতিশীল করার লক্ষ্যে জরুরি এক বৈঠকের সিদ্ধান্ত মোতাবিক আগামী ০১ (এক) বছরের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। 

শিক্ষক ও লেখক রিদওয়ান হাসানকে আহ্বায়ক ও সাংবাদিক রকিব মুহাম্মদকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদী কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির সদস্যরা হলেন–
কেন্দ্রীয় কমিটি : আহ্বায়ক–রিদওয়ান হাসান, যুগ্ম আহ্বায়ক–আব্দুল্লাহ আল মাসউদ, তানজীল আরেফিন আদনান, মহিম মাহফুজ, আশরাফ মাহদী, মানযুর হাসান যুবায়ের, আশরাফুল হক, মাসুম বিল্লাহ মাহমুদী, আতিকুর রহমান, হারুনুর রশিদ নোমানী, সদস্য সচিব–রকিব মুহাম্মদ, সদস্য–হুসাইন আমিন, আব্দুল্লাহ আল মাহমুদ, ফাহিম সিদ্দিকী, কামরুল ইসলাম কাসেমী, জাবির মুহাম্মদ হাবিব, আহমদ ফাহিম, উমারা হাবিব, রায়হান আহমাদ তামিম, মাসউদুর রহমান ও ইউসুফ আহমাদ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ