জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে আগামী ১৬ সেপ্টেম্বর, সোমবার "রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক" মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভাকে সফলের লক্ষে গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মিলনায়তনে মিরপুর থানা জমিয়তের সভাপতি মুফতী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মিরপুর থানা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ফজলে এলাহী এর সঞ্চালনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মিরপুর থানা ও কাফরুল থানা যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
