শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মেরামতের পর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মেট্টোরেল

কারিগরি ত্রুটি মেরামতের পর শুরু হয়েছে মেট্রোরেল চলাচল। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জানায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিট থেকে রাজধানীবাসীর স্বস্তির এ বাহনটির চলাচল শুরু হয়।

পোস্টে আরও বলা হয়, ‘কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ০৮:২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীগনের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

এর আগে সকালে কর্তৃপক্ষ দেখতে পায় মেট্রোরেলের একটি ভায়াডাক্টের নিচ থেকে বিয়ারিং প্যাড বা স্প্রিং সরে গেছে এবং এতে ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে গেছে। চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় তাৎক্ষণিক সিদ্ধান্তে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ