শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিশ্বনবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ-সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও ধর্ম অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ মোকাররম উত্তর গেইটে বাদ জুমা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা রামগিরি মহারাজের কটুক্তিকে তীব্র নিন্দা জানান এবং তাতে বিজেপি নেতার সমর্থনকে ইসলাম এবং মুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।

সমাবেশে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা অমিত শাহ কর্তৃক বাংলাদেশিদের অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দেওয়ার বিষয়েও তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা দ্রুত ধর্ম অবমাননার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের অধীনে দেশের ওলামায়ে কেরাম, সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কওমি সনদের কার্যকারিতা দ্রুত বাস্তবায়ন করার দাবিতে জোরালো আওয়াজ তোলেন।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শান্তিনগরের দিকে অগ্রসর হয়। এতে বৃহত্তর ঢাকার যাত্রাবাড়ী, ফরিদাবাদ, রহমানিয়া, বারিধারা, উত্তরা ও মোহাম্মদপুর এলাকার উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও, দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরাও এই সমাবেশে যোগ দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ