শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শাহজালাল বিমানবন্দরের আশপাশ আজ থেকে 'নীরব এলাকা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শব্দদূষণ নিয়ন্ত্রণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশপাশের তিন কিলোমিটার এলাকা আজ থেকে 'নীরব এলাকা' হবে। আজ মঙ্গলবার থেকে ওই এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর সম্মুখস্থ ৩ কিলোমিটার মহাসড়ক হর্নমুক্ত ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট থেকে দক্ষিণে লা মেরিডিয়ান পয়েন্ট পর্যন্ত নীরব এলাকা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে নীরব এলাকার কার্যক্রম শুরু করতে বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হবে মঙ্গলবার সকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ