শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রাজধানীতে রহমাতুল্লিল আলামীন কনফারেন্স আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও রহমাতুল্লিল আলামীন কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

জানা যায়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে এ কনফারেন্সের আয়োজন করা হবে।

কনফারেন্সে মুফতি সাখাওয়াত হুসাইন রাজীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা মামুনুল হক, শায়খ আহমাদুল্লাহ, ড. এবিএম হিজবুল্লাহ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিলসহ দেশবরেণ্য ইসলামিক স্কলার, গবেষক, সাংবাদিক ও সুধী সমাজ।

উল্লেখ্য, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান।

বিশ্ব নবীর আদর্শের প্রচার করা এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই এর একমাত্র লক্ষ্য।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ