শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হেফাজতে ইসলাম বারিধারা জোনের কমিটি ঘোষণা, সভাপতি হেলালী, সেক্রেটারি মনিরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের বারিধারা জোনের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বাদ এশা জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।

এতে মুফতি আমজাদ হোসাইন হেলালীকে সভাপতি, মাওলানা আনোয়ার হোসাইন রাজীকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা তাজুল ইসলাম আশরাফীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমীসহ হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় হেফাজত ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, হেফাজতে ইসলামকে দেশব্যাপী এতটাই শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে হবে যে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের জমিনে ইসলাম বিরোধী কোন ধরনের চক্রান্ত করার সাহস দেখাতে পারবে না ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ