শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

সীমান্তে হত্যার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে আবারও নতুন কলাভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীদের ‘সীমান্তে হত্যা কেন, জবাব চাই দিতে হবে’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ’, ‘ভারতীয় প্রকল্প, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সিফাতুল্লাহ বলেন, স্বৈরাচার পতনের পর আমাদের বিরুদ্ধে গুজব রটানো হয়েছিল যে আমরা নাকি সংখ্যালঘুদের হত্যা করছি। তবে সত্য হলো, বাংলাদেশ কখনো সংখ্যালঘুদের ওপর হামলা বা হত্যার পথ অবলম্বন করেনি। বরং ভারত তার নিজস্ব রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের ব্যবহার করে