শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সাদপন্থীদের গ্রেফতার ও নিষিদ্ধের দাবিতে লালবাগে বিক্ষোভ-সমাবেশ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুস সামাদ আজিজ
লালবাগ প্রতিনিধি

আগামীকাল ২৫শে ডিসেম্বর-২০২৪ বুধবার বাদ জোহর হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠে উগ্র সন্ত্রাসী সাদপন্থীদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বৃহত্তর লালবাগের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদী জনতা।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপীঠ জামিআ কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার অফিসে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জামিআর সিনিয়র শিক্ষক মুফতী সাইফুল্লাহ হাবীবী আওয়ার ইসলামকে বলেন, গত ১৮ই ডিসেম্বরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদপন্থীরা বর্বরোচিত হামলা চালিয়ে ৪ জনকে হত্যাসহ অসংখ্য মুসল্লীতে আহত করে। প্রশাসন যাতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করে। পাশাপাশি বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করেন এই দাবি জানাতে আমরা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ