শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ কওমি উদ্যোক্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দু:খপ্রকাশ করেছে কওমি মাদরাসা ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ কওমি উদ্যোক্তা।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দুঃখপ্রকাশ করে কওমি উদ্যোক্তা।

বিজ্ঞপ্তিতে কওমি উদ্যোক্তা জানায়, ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ কওমি উদ্যোক্তার আয়োজনে গতকাল (২৯ জানুয়ারি) চীন মৈত্রী আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে এক উদ্যোক্তা সন্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ধর্ম উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি আনুমানিক বিকাল ৫ টা ১৫ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

আরও জানায়, এমি জান্নাত নামে একজন নারী সাংবাদিককে এ অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছেন। আমাদের জানামতে এ অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থেকে এরূপ কোন ঘটনা ঘটেনি। আমাদের অজ্ঞাতে এরূপ কোন ঘটনা ঘটে থাকলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। এধরনের কোনো ঘটনার দায় কোনোভাবেই অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টার নয়। এরূপ কোন ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার ওপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

কওমি উদ্যোক্তা কখনোই নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধাদান করেনি। আগামীতেও করবে না। 

উল্লেখ্য, চ্যানেল আই এর এক নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ থেকে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ