শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর ইফতার মাহফিল ১১ রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজত ঢাকা মহানগরীর ইফতার মাহফিল আগামী ১২ মার্চ ১১ রমজান রোজ বুধবার জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মনির হোসাইন কাসেমী ও সদস্য সচিব মুফতি সালাউদ্দীনকে করা হয়েছে।  

শনিবার (১ মার্চ )সকাল ৮ টায় রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর জোন দায়িত্বশীলদের বৈঠক হেফাজত ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বারিধারা মাদ্রাসার মুহতামিম ও হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি জাকির হোসাইন কাসেমী, হেফাজত লালবাগ জোনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানী, যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি শরিফ উল্লাহ, পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দীন ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,উত্তরা জোনের সদস্য সচিব মুফতি কেফায়েতুল্লাহ আজহারী,মিরপুর জোনের সাধারণ সম্পাদক মুফতি নূর মুহাম্মদ কাসেমী, খিলগাঁও  জোনের সভাপতি মাওলানা শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল আলম, মোহাম্মদপুর জোনের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান ও মুফতি শামসুল আলম, বারিধারা জোনের সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালী ও সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, তেজগাঁও জোনের সভাপতি মাওলানা মুজিবুর রহমান চাটগামী ও সাধারণ সম্পাদক মুফতি আল আমিন, সাভার জোনের সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী ও মাওলানা আমিনুল ইসলাম কাসেমী প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ