শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকায় ফিলিস্তিনি পতাকা বিক্রির ধুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকা যেন আজ রূপ নিয়েছে এক খণ্ড ফিলিস্তিনে। দখলদার ইসরায়েল বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হচ্ছে ঢাকায়। এই কর্মসূচিতে অংশ নিতে লাখ লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। 

শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মাথায় কালেমা সম্বলিত ফিতা, হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে শত শত মানুষ আসছেন সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। কয়েক দিন ধরেই রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচিতে এখন নিয়মিত দেখা যাচ্ছে কালো, সাদা, সবুজ ও লাল রঙের পতাকাটি। এতে রাজধানীজুড়ে ফিলিস্তিনি পতাকা বিক্রির ধুম লেগেছে। পথে পথে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা আঁকা টিশার্ট, ফিলিস্তিনের পতাকা, ফিতা ও ব্যাচ।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে ছুটে আসছেন মানুষ। তাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সঙ্গে নিচ্ছেন ফিলিস্তিনের পতাকা। কেউ কিনছেন কপালে লাগানোর ছোট পতাকা, কেউ মাঝারি সাইজের পতাকা, আবার কেউ কিনছেন বড় পতাকা। যার যার পছন্দ অনুযায়ী ফিলিস্তিনের পতাকা নিচ্ছেন সর্বস্তরের মানুষ। জানাচ্ছেন গাজাবাসীর প্রতি সংহতি।

মার্চ ফর গাজা উপলক্ষে ন্যায্য মূল্যে রাজধানীর বিভিন্ন মোড়ে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা। কয়েকগুণ হারে বেড়েছে বিক্রির সংখ্যা। ১০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে পতাকা।

দোকানি হাসান উদ্দিন কাইয়ুম জানান, ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে ন্যায্য মূল্যে পতাকা বিক্রি করছি। যাতে সারাদেশ থেকে আসা মানুষ পতাকা কিনতে পারেন। এটি শুধু পতাকা নয়, প্রতিবাদের ভাষাও।

হকার ফেরদৌস বলেন, ছোট পতাকা বিক্রি করছি ১০ টাকায়। আর কপালে লাগানোর পতাকা ২০ টাকা দামে, মাঝারি সাইজের পতাকা ৫০ টাকা আর বড় পতাকা ১৫০ টাকা বিক্রি করছি। আর প্যাকেজে ৩টি পতাকা বিক্রি করছি ১০ টাকা ছাড়ে ৫০ টাকায়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ