শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনে মাদরাসার ছাত্র-শিক্ষকদের অসামান্য অবদান স্মরণ এবং শহীদদের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় উত্তরা কসাই বাজার রেল গেইট সংলগ্ন আমির'স চাইনিজ হোটেল এন্ড পার্টি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিন। এ সময় ঢাকার বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল, উস্তাদ, ছাত্রনেতা ও স্থানীয় গণ্যমান্য আলেমরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সুহাইল সাদির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিন।