শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

বিমান দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে যাত্রাবাড়ী থেকে রওনা দিলো নেগেটিভ রক্তধারীদের টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের রক্তের প্রয়োজন মেটাতে যাত্রাবাড়ী থেকে একটি বিশেষ রক্তদাতা টিম ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটের উদ্দেশ্যে রওনা হয়েছে।

‘রেজিস্টেন্স ডে’ উপলক্ষে যাত্রাবাড়ীতে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়া নেগেটিভ রক্তধারী ১০ জন স্বেচ্ছাসেবক এই টিমে অংশ নেন। দুর্ঘটনায় গুরুতর আহত ও রক্তস্বল্পতায় ভোগা ব্যক্তিদের সাহায্য করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

উল্লেখ্য, আজ দুপুর সোয়া ১টায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে প্রায় দেড় শতাধিক মানুষ। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাস চলাকালীন দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক।

আহতদের বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ও উত্তরার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর থেকেই রক্তদানের জন্য বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এগিয়ে আসছেন বলে জানা গেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ